শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৪
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের ঢেউটিন বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাংঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০ মে বৃহঃবার দুপর ১২ টায় ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ গ্রামে বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম, ওসি রাজীব কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত প্রমূখ।

আগুনে ক্ষতিগ্রস্ত মানিক মিয়া ও হোসেন আলী বলেন, ঈদের আগের রাতে আমাদের বাড়ি আগুনে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পর সরেজমিন পরিদর্শনে আসায় এবং ত্রাণ দেয়ার জন্য সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও, সমাজসেবক আল মামুন সুজন এবং এমপির প্রতিনিধি এনামুল হক বসুনিয়াকে ধন্যবাদ জানাই।