বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মানিকগঞ্জে গরুবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ২

ডেক্সরিপোর্ট:মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় কুষ্টিয়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আরও দুই জনের অবস্থায় আশংষ্কাজনক।

সোমবার (১২ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকার গাবতলী থেকে ১১টি গরু ফেরত নিয়ে ব্যবসায়ীরা কুষ্টিয়া যাচ্ছিল। মানিকগঞ্জের কাছাকাছি এসে পুখুরিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদের পানিতে নিমজ্জিত হয়। ট্রাকে ১৮ জন গরু ব্যবসায়ী ও ১১টি গরু ছিল।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর ওবাইদুল ও মনোয়ার হোসেন নামের দুই ব্যবসায়ীকে চিকিৎসক মৃত ষোষণা করেন। অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্য দুইজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় কয়েক লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।