বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ছে

ডেস্ক রিপোর্ট  করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস সূত্র জানায়, রোববার থেকে নতুন দাম কার্যকর হতে পারে। প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭৫ টাকা বাড়ানো হচ্ছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান বলেন, রোববার স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ গত ১০ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে দাম বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৭০ হাজার ৩৩৪ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫১ হাজার ৬৩ টাকা।