শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৪৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মে) সকাল ১১ টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিতসহ মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া আরো বলেন মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশ মোতাবেক সকল পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে হবে এবং পুলিশি হয়রানি ও নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়ে তুলতে হবে যেখানে বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে।অতঃপর কোভিড-১৯ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।