বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ভোলার চরফ্যাসনে ৪০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে পৌর শহর থেকে মো. জামাল স্বর্ণকার(৩০) ও মো.কবির(২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১৪আগস্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে তাদেরকে চরফ্যাসন বাজারের স্বর্ণকার পট্রি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জামাল স্বর্ণকার চরফ্যাসন পৌর ১নং ওয়ার্ডের কুলসুমবাগ এলাকার আঃ মোতালেবের ছেলে ও মো.কবির শশীভূষণ থানার চরমঙ্গল এলাকার মো. সিদ্দিক বেপারীর ছেলে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চরফ্যাসন বাজারের স্বর্ণকার পট্রিতে অভিযান চালিয়ে তাদেরকে ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে চরফ্যাসন থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯