সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে : বিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন- সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে নির্ভেজাল সেবা দিয়ে আরও বেগবান হয়ে সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছাতে হবে।

এই গাড়ি ব্যবহার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবাপ্রত্যাশীদের আহ্বানে সারা দিয়ে দ্রুততম সময়ে সেবা দেয়া সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই রাষ্ট্রিয় সম্পত্তির যথাযোগ্য ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন এ শীর্ষ কর্মকর্তা।

সোমবার (২৪ মে) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর প্রাঙ্গনে কোতয়ালী মডেল থানায় ৩ টি নতুন গাড়ি হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

এ-সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর-দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) এসএম তানভীর আরাফাত বিপিএম বার , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা ও উত্তর বিভাগ) মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসেরসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।