বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

শাহেদ হোছাইন মুবিন,উখিয়া  কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা খুন হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, গত ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

নিহত আনোয়ারা হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়।