শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪৬
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ঢাকা-সিলেট মহা সড়কে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত১,আহত১

নাজমুল ইসলাম, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত ১ জন আহত হয়েছে।

বুধবার (২৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহা সড়কের দেবপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।জানাযায়, ঢাকা থেকে সিলেট গামী বাস ও সিলেট থেকে হবিগঞ্জগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী হবিগঞ্জ সদরের পইল গ্রামের মজিদ মিয়ার পুত্র আলতাব মিয়া (৩৫) নিহত হন।সংঘর্ষে গুরুতর আহত হন পিক আপ ভ্যানের চালক বড়চর গ্রামের মাসুদ মিয়ার পুত্র শামিম (২৬)।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর নবীর হোসেন জানান,তাৎক্ষনিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।