রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নানা কর্মসুচীর মাধ্যমে লালমনিরহাটে জাতির জনকের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী নানা কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

শোক র‍্যালিতে জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: মতিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সাবেক সাধারন সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা, সাবেক এমপি সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীরসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।

একই ভাবে জেলার ৫টি উপজেলায় বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসুচীর মধ্যে ছিল, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, বর্নাঢ্য শোক শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জিবনাদর্শ নিয়ে আলোচনা সভা,শিশুদের চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতা, গরীব মানুষের মাঝে খাবার বিতরনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।