আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
জেলা প্রাশাসন ছাড়াও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নিরাবতা পালন করা করা হয়। পরে ১৫ আগস্টের শহীদ স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়া জেলা জজশিপ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।