বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

সিলেটে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেটে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ আগস্ট) বেলা ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে  স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি শুরু হয়।
 এর আগে সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শোকর‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদমিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে শেষ হয়।
এছাড়া বেলা ১১টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক শোক র‌্যালি বের করেন।র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে আলাদা আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর যুবলীগ, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটে সব সরকারি প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দিনব্যাপী নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়াও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন প্রার্থনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।