বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কুষ্টিয়ায় পুলিশ সুপার ও অফিসার ইন চার্জদের মধ্যে বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়ায় পুলিশ সুপার ও অফিসার ইন চার্জদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ও অফিসার ইন চার্জ সকল থানার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) সম্পন্ন হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। চুক্তির মাধ্যমে অফিসার ইন চার্জগন আগামী ১ বছরের কর্মপরিকল্পনা পুলিশ সুপার কুষ্টিয়ার হাতে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য। সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ন উদ্দেশ্য। এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের দোরগোড়ায় নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্য অর্জনের জন্য পুলিশ সুপার কুষ্টিয়া বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া ও সকাল থানার অফিসার ইন চার্জবৃন্দ্ব।