সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৩১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০: সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (৬ জুন) দুপুরে বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এ সব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ, নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ। মূল সেতুর ২৯১৭টি রোড ওয়ে স্ল্যাবের মধ্যে ২৬২৭টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।’

তিনি জানান, কর্ণফুলী নদীর তলদেশে দুটি টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবেররিং প্রতিস্থাপনসহ ৮১৫ মিটার রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২৪৫০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টানেল টিউবের ১৬১০ মিটারের বোরিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।