রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কোয়ারেন্টিনের খরচ যাবে প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্টে

ডেস্ক রিপোর্ট  সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মীদের হোটেলে কোয়ারেন্টিনে থাকার খরচ প্রবাসীর নিজের বা তার মনোনীত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্য ন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করছে বা করবে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে।

সংশ্লিষ্ট প্রবাসী কর্মীরা ভর্তুকির টাকার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

কিংবা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন।

সৌদি আরব প্রবাসী যেসব কর্মী নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছে বা করছে তারাও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে ভর্তুকির টাকা সংগ্রহ করতে পারবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।