বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

নোয়াখালীতে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

ডেস্ক রিপোর্ট  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছে বেঁধে নির্যাতন করা সেই মা-ছেলেসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযুক্তরা আদালতে মামলা দিয়েছে। রোববার দুপুরে নির্যাতিত মা বিবি খাদিজা এ অভিযোগ করেন।

বিবি খাদিজা জানান, ওই ঘটনার সহযোগী এলাকার রাজনৈতিক প্রভাবশালী মো. জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার পর জামিনে এসে গত ৫ মে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ৩ নম্বর আমলি আদালতে আমাদেরকে হয়রানীর উদ্দেশে একটি মামলা করে। এতে আমরা মা-ছেলেসহ পরিবারের ৫ জনকে আসামি করা হয়।

ওই মামলাটি কোম্পানীগঞ্জ থানার ওসি এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন আদালত। কোম্পানীগঞ্জ থানা গত ১০ মে মামলাটি রেকর্ড করে (মামলা নম্বর-১৯)।

ভুক্তভোগী বিবি খাদিজা বলেন, আমরা গরিব মানুষ। আমাদেরকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতন করে জামিনে আসার পর অভিযুক্তরা এখন আবার আদালতে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা খেতে পাই না, মামলার খরচ জোগাড় করব কোথা থেকে। এ ঘটনার সরেজমিনে তদন্তপূর্বক ন্যায় বিচারও দাবি করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, আদালতে দায়ের করা মামলায় গাছে বেঁধে নির্যাতিত মা- ছেলে বিবি খাদিজা (৩৬), ছেলে আইয়ুব খান (২০), তাদের পরিবারের সদস্য ভুট্টো (৪৯), মো. জাবেদ হোসেন (৫০) ও মো. বাবলুকে (২৮) আসামি করা হয়।

প্রসঙ্গত, গত ১ মে দুপুরে চরএলাহী ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের রাজনৈতিক প্রভাবশালী নেতা শাহাদাত নগরের জাহাঙ্গীর ও তার ছেলে মাসুদসহ সংঘবদ্ধ চক্রের হাতে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছিল। যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।