মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বিধানসভায় দম বন্ধ করে দেবো: বিজেপি সভাপতি

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজ্যে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অন্য কোনও রাজ্যে পেলে সরকার গড়ে ফেলতো। রাজ্যে বিজেপির ৭৫ জন বিধায়ক রয়েছেন। আমাদের বিধায়ক বেড়েছে। বিধানসভায় দম বন্ধ করে দেব।

বিধানসভা নির্বাচনের পর প্রথম জেলা সফরে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসব কথা বলেন তিনি।

রোববার বিষ্ণুপুরে সাংগঠনিক বৈঠক করেন দিলীপবাবু। সকালে চা-চক্রে যোগ দেন। দলীয় কর্মীদের অভাব অভিযোগ শোনেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অন্য কোনও রাজ্যে পেলে সরকার গড়ে ফেলতো। রাজ্যে বিজেপির ৭৫ জন বিধায়ক রয়েছেন। বিধায়নসভায় দম বন্ধ করে দেবো। বাইরেও আন্দোলন করবো।’

বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার কারণ বিশ্লেষণে দিলীপবাবু বলেন, ‘পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে আমাদের ফল ভাল হয়েছিল। কিন্তু বিধানসভায় আমরা কিছু জায়গায় হেরেছি। এর কারণ খতিয়ে দেখতে হবে। অনেক জায়গায় আমরা বুথ স্তর পর্যন্ত পৌঁছতে পারিনি। আমাদের কর্মীরাও অভিজ্ঞতায় নবীন। তবে আমাদের সংগঠন আগে থেকে অনেক মজবুত হয়েছে।’

তৃণমূলের প্রতিক্রিয়া: বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র সৌগত রায় বলেন, ‘আমাদের কেউ দমবন্ধ করতে পারবে না। বাইরে ওরা কত আন্দোলন করতে পারেন দেখা হয়ে গিয়েছে। ওরা শুধু মুখেই বড়বড় কথা বলতে পারে।’