বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে সামাজিক নিরীক্ষা কমিটি গঠন ও সদস্যদের ওরিয়েন্টেশন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী, কুড়িগ্রাম  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে সামাজিক নিরীক্ষা কমিটি গঠন ও সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০ জুন সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম মোড় সংলগ্ন উদয়াঙ্কুর সেবা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সামাজিক নিরীক্ষা কমিটি গঠন ও সদস্যদের ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন,উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন, উপজেলা উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুর রউফ। অরিয়েন্টেশনে সাংবাদিক, সিএমও প্রতিনিধি, যুব নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে সামাজিক নিরীক্ষা কমিটির সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),সাধারণ সম্পাদক এমদাদুল হক,সহ সাধারণ সম্পাদক বিউটি খাতুন, এ্যাডভোকেন্সি এ্যান্ড ডকুমেন্টেশন হরিপ্রসাদ সেন সহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন ও বড়ভিটা ইউনিয়ন এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে বলে ওরিয়েন্টেশনে জানানো হয়।