শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে নড়াইলকে দেশের প্রথম মডেল জেলা করতে চাই:সাংসদ মাশরাফি

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা তিনি বাস্তবে রূপ দিয়ে যেতে পারেননি। তাঁর স্বপ্নকে ধারণ করে দেশে এখন উন্নয়ন হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বিন মুর্তজা এসব কথা বলেন। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও জেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাশরাফি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নড়াইলকে দেশের প্রথম মডেল জেলা করতে চাই। সে জন্য নড়াইলের রাজনীতিকদের ঐক্যবদ্ধ থাকা দরকার। সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারলে, সবার অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগালে নড়াইলকে দ্রুতই মডেল জেলা হিসেবে গড়া সম্ভব হবে। তিনি এ জন্য নড়াইলের রাজনীতিবিদদের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান, সহসভাপতি মুন্সী আলাউদ্দীন ও সৈয়দ মশিয়ূর রহমান প্রমুখ।