বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

রাজশাহীতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে

ডেস্ক রিপোর্ট  রাজশাহী মহানগর এলাকায় করোনার সংক্রমণ ও মৃত্যু হার না কমায় চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে।

সভা করে বুধবার দিনের শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।

রাজশাহীর জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা না কমায় প্রশাসনের পক্ষে মহানগরীতে লকডাউন বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়সভা শেষে এ ঘোষণা দেওয়া হবে। ফলে চলমান সর্বাত্মক লকডাউন আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১১ জুন থেকে ১৭ জুন প্রথম দফা এবং ১৮ জুন থেকে ২৪ জুন দ্বিতীয়বারের মতো রাজশাহী মহানগরী এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা ও কার্যকর করা হয়।

এবার আরেক দফা সর্বাত্মক লকডাউন দেওয়া হচ্ছে, যা ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। আগের লকডাউনের সব শর্ত ও বিধিনিষেধ এবারও বহাল থাকবে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে করোনা শনাক্তের হার কমেনি। মৃত্যুর সংখ্যাও বেশি।
পাড়া-মহল্লায় করোনাক্রান্তের প্রকোপ তেমনভাবে কমেছে বলে মনে হচ্ছে না। সুতরাং লকডাউন আরও বাড়ানো হবে।

এদিকে জেলা প্রশাসক আব্দুল জলিল আরও বলেন, ২৪ জুন মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফা লকডাউন চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত লকডাউনেও আগের মতোই দোকানপাট, গণপরিবহণ বন্ধ থাকবে। শুধু চালু থাকবে জরুরি পরিবহণ ও ওষুধের দোকান।

এদিকে রাজশাহীতে ঈদুল ফিতরের পর থেকেই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ও করোনাক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।