মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আরসিসি ঢালাই কাজ উদ্বোধন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদের স্থানীয় রাজস্ব তহবিলের অর্থায়নে এবং এলজিইডির তত্ত¡াবধানে বুধবার বেলা ১১ টায় ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু প্রমুুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের স্থানীয় রাজস্ব তহবিলের আওতায় ৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হবে।