বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

একদিনে ৮৪ জনের করোনা শনাক্ত, বরিশালকে লকডাউনের আওতায় আনতে সুপারিশ

শামীম আহমেদ  বরিশাল নগরীসহ জেলায় করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় খুব শীঘ্রই বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছে সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে জানান, এ সংক্রান্ত একটি চিঠি বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে প্রেরন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত এক সপ্তাহের ব্যবধানে বরিশালে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুরহার। এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যতদ্রæত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেয়া হয়।

এর আগে করোনা সংক্রমন প্রতিরোধে সীমান্তবর্তী জেলাসহ খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমনের হার বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে। গত সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল আটজন, সেখানে বুধবার একদিনে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর আগে গত তিনদিন ধরে শনাক্তের হার ৩০ এর কোঠায় থাকলেও বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে ৪৪.৪৪ ভাগের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন বলেন, বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৭৯ জনের মধ্যে ৮৪ জনের রিপোর্টে করোনা পজেটিভ ফল এসেছে। এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩.৩৩ শতাংশ। সোমবার রাতের রিপোর্টে এ হার ছিল ৩০ শতাংশ, রবিবার রাতের রিপোর্টে ছিল ৩৫.৬৭ শতাংশ।

অপরদিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৬৮জন রোগী। এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ এবং অন্যরা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৭জন। একইসময়ে করোনা উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১২জন রোগী। করোনা ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন রোগী।