বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে ব্রীজের ঢালাই খসে রড বেরিয়ে মরন ফাঁদে পরিনত

শামীম আহমেদ  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া-জোবারপাড় সড়কের একটি ব্রীজের মাঝের ঢালাই খসে গর্ত হয়ে রড বেরিয়ে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন ওই ব্রীজ দিয়ে যাতায়াত করতে গিয়ে ছোট-বড় দূঘর্টনার স্বীকার হচ্ছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া-জোবারপাড় সড়কের মধ্যবর্তী জলিরপার নামক এলাকায় ছয়বছর পূর্বে এলজিইডি বিভাগ থেকে একটি ঢালাই আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল। ঠিকাদার নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে ব্রীজটির কাজ সম্পন্ন করায় তিনবছরের মধ্যেই মাঝের ঢালাই খসে পরেছে। বর্তমানে ব্রীজের বিভিন্নস্থান ভেঙ্গে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি ব্রীজের দুইপাশের রেলিংও ভেঙে পরেছে। গর্তের কারনে ব্রীজ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছেনা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ব্রীজের টেন্ডার হয়েছে। খুবশীঘ্রই কাজ শুরু করা হবে। যেকারণে ব্রীজটি সংস্কার করা হচ্ছেনা।