শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

ফুলবাড়ীতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে সফল রাস্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা শাখা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

২৪ জুন বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ফুলবাড়ী যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বকসী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য অতুল চন্দ্র সেন,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম জেলাল, শফিকুল ইসলাম রুবেল বুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,ছাত্র নেতা শফিকুল সরকার মোজাফফর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন বলেন, আমরা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে যুবলীগের দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। অত্র উপজেলার ছয়টি ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।