মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় মটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হলো কিশোর

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে তিন বন্ধু মটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোঃ স্বপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আরিফ (১৬) ও রাকিব (১৭) নামের আপর দুই বন্ধু আহত হয়েছে।

রবিবার (২৭ জুন) রাত ৯ টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ চৌমুহনী মোড়ে এ দ‚র্ঘটনা ঘটে।

নিহত স্বপন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে। আহত আরিফ ও রাকিব একই এলাকার বাসিন্দা।

আহত রাকিব জানান, জাহানপুর থেকে রাত সাড়ে ৮ টার দিকে মটরসাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন,আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে রওয়ানা দেন। পথিমধ্য চরমাদ্রাজ ইউনিয়নের কেরামগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে পাথরের তৈরী বøকের সাথে ধাক্কা লেগে আহত হন তারা। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে স্বপনের অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পথে ভোর রাতে স্বপন মারা যান।

চরফ্যাশন থানার ওসি তদন্ত মোঃ রিপন জানান, দূর্ঘটনার বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেননি। খবর নিয়ে জানাবো।