সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২০
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

আগৈলঝাড়ায় আত্মহত্যার চেষ্টাকারী স্কুল ছাত্রীর মৃত্যু

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় এক বখাটে কর্তৃক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী সেই স্কুল ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।

জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকারের মেয়ে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিবা সরকার (১৫) এক বখাটের উত্যক্তের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্কুল ছাত্রী দিবা সরকারের মা যুথিকা সরকার জানান, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে রং নম্বরে ফোন দিয়ে আমার মেয়েকে উত্যক্ত করছিল মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটে। সেই বখাটের উত্যক্তের কারনে আমার মেয়ে দিবা সরকার সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২দিন পর সোমবার সকালে স্কুল ছাত্রী দিবা সরকার মৃত্যুবরন করে। এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিলটন হাসপাতালে এসে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।