সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কুষ্টিয়ায় লকডাউনের নবম দিন কার্যকর করতে কঠোর ভুমিকায় পুলিশ

ডেস্ক রিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় লকডাউন বাস্তবায়নে বরাবরের মত পুলিশের কঠোর নজরদারীর কারনে নগরীর ব্যস্ততম সড়ক গুলোতে দেখা গেছে শুনশান নিরবতা। এ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় সর্বাত্নক কঠোর লকডাউন কার্যকরী করতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়ার নেতৃত্বে মাঠে নেমেছে পুলিশ।

অন্যান্য দিনের মতই আজ মঙ্গলবার (২৯ জুন)করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ, কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয় এর নেতৃত্বে কঠোর ভূমিকা পালন করছে। কুষ্টিয়াতে এ বিধি নিষেধ শতভাগ বাস্তবায়নে জেলা পুলিশ, কুষ্টিয়ার বহুমুখী পদক্ষেপের মধ্যে অন্য জেলা হতে কুষ্টিয়া জেলার প্রবেশদ্বারসহ কুষ্টিয়া পৌর সভার আওতাধীন এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কুষ্টিয়া জেলার প্রবেশদ্বারসহ বিভিন্ন প্রবেশ পথে ০৭ টি চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট ০৭ টি ত্রিমোহনী মোড়,বটতৈল মোড়,লাহিনী বটতৈল মোড়,মোল্লাতেঘরিয়া মোড়,মিলপাড়া রেলক্রসিং,হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত ও জগতি রেল বাজার চেকপোস্টসহ
কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলার জন্য ০৭ টি চেকপোস্ট ছাড়াও শহরের মজমপুর রেলগেট, মঙ্গলবাড়ীয়া বাজার, থানা মোড়, বড় বাজার রেলগেট, চৌরহাস মোড়, ছয় রাস্তার মোড়, হরিপুর ব্রীজ, কাস্টম মোড়সহ বিভিন্ন জায়গায় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে চেক পোস্টগুলিতে সরেজমিনে উপস্থিত হয়ে তদারকী করছেন মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতি তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। চলমান পরিস্থিতিতে কেহ বিধি-নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে পুলিশ সুপার মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লকডাউন তদাকরীকালে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর),মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কুষ্টিয়াসহ অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, টিআই-০১, সদর ট্রাফিক, কুষ্টিয়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ও জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ।