শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪০
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আরেক দফা বাড়ছে স্বর্ণের দাম,ভরিতে ১ হাজার ১৬৬ টাকা

ডেক্সরিপোর্ট:দেশের বাজারে আরেক দফা বাড়ছে স্বর্ণের দাম। এক মাসে তৃতীয়বারের মতো নতুন করে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে স্বর্ণের দাম।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। তবে রুপার দাম ভরিতে কমছে ২৩৪ টাকা।

রোববার রাতে দাম বাড়ানোর নতুন এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

সর্বশেষ গত ৮ আগস্ট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। তার মাত্র দুই দিন আগে ৬ আগস্ট সব ধরনের স্বর্ণের দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল।

তার আগের মাসে গত ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তখনও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, সোমবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ২৯ হাজার ১৬০ টাকা হবে। তবে রুপার দাম কমে ভরি ৯৩৩ টাকা হবে।

রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ টাকা, ২১ ক্যারেট ৫৩ হাজার ৩৬৩ টাকা, ১৮ ক্যারেট ৪৮ হাজার ৩৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৭ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হয়েছে।