শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩৩
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

করোনায় কুয়াকাটায় নারী কাউন্সিলরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  করোনায় আক্রান্ত হয়ে কুয়াকাটা পৌরসভার নারী কাউন্সিলর হাসনেয়ারা বেগম মারা গেছেন।

মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়াকাটা পৌরসভা জানিয়েছে, পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনেয়ারা বেগমের গত সোমবার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর মঙ্গলবার সকালে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

ভর্তির কয়েক ঘণ্টা পর রাতেই সেখানে তিনি মারা যান।নারী কাউন্সিলরের অকাল মৃত্যুতে কুয়াকাটা পৌর মেয়রসহ কাউন্সিলরা শোক জানিয়েছেন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে কাউন্সিলর হাসনেয়ারা বেগমের মৃত্যুতে কুয়াকাটা পৌর এলাকায় শোকের পাশাপাশি করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।