রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা প্রশাসন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামে গত সোমবার সন্ধ্যায় ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

বুধবার(৩০ জুন) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন।

এসময় বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া ও ইউপি সদস্য মফিজুল ৮ নং ওয়ার্ড হক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন। ঝড়ের আঘাতে আজিজুল হকের বসতবাড়ী পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার ঘটনা দেখে তারা দুঃখ প্রকাশ করেন।

এসময় ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন এবং অচিরেই নগদ অর্থ ও টেউটিন প্রদানের আশ্বাস দেন।