রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালে মেয়রের নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকার হিসাব দেয়ায় প্রতারক গ্রেপ্তার

শামীম আহমেদ  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেনের হিসাব দেখানোর অভিযোগে প্রতারণা মামলায় আকবর উজ্জামান নামে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকবর উজ্জামান পলি কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। বুধবার বিকেলে কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করা হয়, যার নম্বর-৯২।

মামলার তদন্ত অফিসার কোতোয়ালী থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বলেন, আকবর উজ্জামানের সাথে তার ব্যবসায়ীক অশিংদারের সাথে পাওনা নিয়ে বিরোধ হলে শালিসী বৈঠক বসে। সেখানে সিটি মেয়রকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দিতে হয়েছে বলে হিসেবে উল্লেখ করে। লেনদেনে সিটি মেয়রের নাম উল্লেখ থাকায় বিষয়টি তাকে অবহিত করা হলে অভিযুক্ত আবকর উজ্জামানকে ডাকা হলে তিনি কোন প্রমাণ বা সদুত্তর দিতে পারেনি। এতে সিটি মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রতারণা ও মানহানি মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তা আরো বলেন,অভিযুক্ত আকবর উজ্জামানকে গ্রেপ্তার করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মো. রিয়াজুল ইসলাম, এসআই কেতোয়ালী থানা।