বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  বরিশালের আগৈলঝাড়ায় দরিদ্র ভ্যান চালকের মেয়ে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতাল ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ছাত্রীর বাবার দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সা গ্রামের লাল মিয়া ওরফে লালু সিকদারের ছেলে রাব্বি সিকদার (২০) একই এলাকার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ছাত্রীর পরিবার থেকে রাব্বিকে সংশোধনের জন্য বলা হয়। এতে রাব্বি ছাত্রীর বাবাকে হুমকি-ধমকি দেয়।

তিনি আরও জানান, ঘটনার দিন ২১জুন রাত সাড়ে ১০টার দিকে কৌশলে রাব্বি ওই ছাত্রীর বাবাকে খোঁজার অজুহাতে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বুধবার রাতে থানায় রাব্বিকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরে বুধবার রাতেই রাব্বিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি প্রদানের জন্য শেবাচিম হাসপাতাল ও আদালতে প্রেরণ করছে। একই দিন ধর্ষক রাব্বিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।