শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :

বরিশালে‌ ‘লকডাউন’ অমান্য করায় ৫৬ জন‌কে জ‌রিমানা

ডেস্করিপোর্ট  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় বরিশালে ৫৬ জন‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থে‌কে ব‌রিশাল নগরী ও জেলার ১০ উপ‌জেলায় অ‌ভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

এসময় ৫৬ ব্যক্তি‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এর ম‌ধ্যে ব‌রিশাল মহানগরী‌তে ৩৪ ব্যক্তি‌কে ১৯ হাজার ১০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া ব‌রিশা‌লের ১০ উপ‌জেলায় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান‌কে ১৭ হাজার ৯০০ টাকা জ‌রিমানা করা হয়। ক‌রোনার সংক্রমণ রো‌ধে চলমান সাতদি‌নের বি‌ধিনি‌ষেধ বাস্তবায়‌নে এবং গণস‌চেতনতা সৃ‌ষ্টির লক্ষ্যে ব‌রিশাল জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়।

এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার।