শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৩৮
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

ভোলায় বিনা কারণে বাইরে বের হওয়ায় ১০৪ জনকে জরিমানা, আটক ২

ডেস্করিপোর্ট  করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রথম দিনে ভোলায় বিনা কারণে বাইরে বের হওয়ায় দুজনকে আটক এবং শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলাসহ জেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ১৯টি দল ১০৪ জনকে এক লাখ তিন হাজার ৯০০ টাকা জরিমানা করে বলে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, লকডাউন উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়া এবং মাস্ক না পরার অপরাধে সিরাজ ও মোরশেদ নামে দুই যুবককে আটক করে। এছাড়া ১০৪ জনের বিরুদ্ধে ৯৯টি মামলা দিয়ে এ জরিমানা আদায় করে।

অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাব সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা।

তবে কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় ছাড় দিতেও দেখা গেছে।