ডেস্করিপোর্ট বৈশ্বিক মহামারি করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার(৩ জুলাই)থেকে বরিশালের সকল প্রকার খাবার হোটেল,রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন
লকডাউন সফল করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা প্রতিরোধ জেলা কমিটির সমন্বয়ে শুক্রবার (০২ জুলাই)বেলা ১২ টায় সার্কিট হাউজ বরিশালে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং শনিবার থেকে বরিশাল জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল পাঁচ ঘটিকার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।
এ-সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, র্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি সহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।