শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঝালকাঠিতে পিতাকে পিটিয়ে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

ডেক্সরিপোর্ট:ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে পিতাকে পিটিয়ে হত্যার দায়ে পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো:তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যাক্তি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার ছেলে আলতাফ হোসেন খন্দকার। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লকাড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো:মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।