বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১:০৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে লকডাউন বাস্তবায়নে প্রতিটি চেকপোস্টে বিএমপি পুলিশের কঠোর নজরদারী

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর চেকপোস্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কঠোর নজরদারী দেখাগেছে ।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে নগরীর প্রবেশদ্বার দক্ষিনে কালিজিরা ও বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট চেকপোস্টে এবং উত্তরে রামপট্টি চেকপোস্ট সহ সদর রোড,বাংলা বাজার,আমতলার মোড়,নথুল্লাবাদ, রুপাতলী সহ ৫০টির বেশি চেকপোস্টে কঠোর ভাবে পুলিশি নজরদারী থাকায় আন্তঃজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় অকারণে যানবাহন নিয়ে কেউ বের হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

লকডাউন বাস্তবায়নে বিএমপি’র সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এসময় চেকপোস্ট গুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

এসময় তিনি চেকপোস্টে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদেরকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।এ সময় তিনি বলেন,সরকারি নির্দেশনা পালনে যে সিদ্ধান্ত এসেছে পুলিশ তা কঠোর ভাবে পালন করছে।

এর বাইরে সেনাবাহিনী ও র‌্যাবের একাধিক টিমও লকডাউন বাস্তবায়নে মাঠে আছে, তাদের টহলও দিতে দেখা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম ফজলু বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএমপি পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।এ সকল চেকপোস্টে সার্বক্ষণিক পুলিশের কঠোর নজরদারী থাকবে।এ সময় আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।এক্ষেত্রে থ্রি হুইলার,ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি নিষেধ আরোপকালীন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

তিনি বলেন, এ সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে।

এ-সময় উপস্থিত ছিলেন,বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী,কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।