বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৫৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পিরোজপুরে মোবাইল কিনে না দেয়ায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে দশম শ্রেণির স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে উপজেলার বালিপাড়ার বটতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে মারজিয়া আক্তারের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার। গত বেশ কিছু দিন ধরে অনলাইনে ক্লাশ করার জন্য স্ম্যার্ট ফোন কিনে দিতে পরিবারের উপর চাপ দেয় মারজিয়া । কিন্তু ফোন কিনে না দেয়ায় অভিমানে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মারজিয়া বলে জানিয়েছেন তার পিতা আবুল কালাম হাওলাদার।

ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা থানায় রুজু করা হয়েছে।