মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ডেল্টার বিরুদ্ধে ৬৫ শতাংশ সুরক্ষা দেয় কোভ্যাক্সিন

অনলাইন ডেস্ক  ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন। ভাইরাসটির ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে এই টিকা ৬৫ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বলা জানা গেছে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে আজ শনিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারত বায়োটেক। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিবৃতিতে ভারত বায়োটেক জানায়, যাদের শরীরে করোনার উপসর্গ নেই তাদের ওপর ৬৩ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে কোভ্যাক্সিন। আর যাদের উপসর্গ বেশ গুরুতর, তাদের ওপর এর কার্যকারিতা ৯৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারত বায়োটেকের করোনার টিকার সামগ্রিক কার্যকারিতা ৭৭ দশমিক ৮ শতাংশ বলে বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৬৫ দশমিক ২ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।

ভারতের ২৫টি হাসপাতালে ১৩০ জন কোভিড-১৯ রোগীর ওপর কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালটি করা হয়েছে। এতে অংশ নেওয়াদের বয়স ১৮ থেকে ৯৮ বছরের মধ্যে ছিল। টিকা নেওয়ার পরে তাদের ১২ শতাংশের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। শূন্য দশমিক ৫ শতাংশের কম অংশগ্রহণকারীর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছে ভারত বায়োটেক।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে যৌথভাবে কোভ্যাক্সিন উৎপাদন করছে ভারত বায়োটেক। ভারতে করোনার টিকাদান কার্যক্রমে শুরু থেকেই সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের এই টিকা ব্যবহার হয়ে আসছে।

বায়োটেকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ইলা জানান, ভারতজুড়ে পরিচালিত সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়ালে কোভ্যাক্সিনের নিরাপত্তা ও কার্যকারিতার প্রমাণ মিলেছে। এর মধ্য দিয়ে টিকা উৎপাদনে ভারতের সক্ষমতার এক ধাপ এগিয়েছে।