শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

উজিরপুরের ধামুরা বন্দরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডেক্সরিপোর্ট:বরিশাল জেলার উজিরপুরের ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, দুপুরে ধামুরা বাজারে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার, মেয়াদের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যসহ উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল আলম বখতিয়ার সহযোগিতা করেন।

অভিযান শেষে ধামুরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা সভা করা হয়। সভায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় সম্পর্কে নাগরিকদের সচেতন করা হয়।