শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ভোলায় শিশুর প্রতি সহিসংতা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলার চরফ্যাসনে শিশু প্রতি সহিসংতা প্রতিরোধ শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২০আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোস্ট ট্রাস্টের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিসিডি বাংলাদেশের অর্থায়নে কোস্ট ট্রাস্টের রেডিও মেঘনার আয়োজনে এই কর্মশালা পরিচালিত হয়।

চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি ও কুকরী মুকুরী ইউনিয়নের চেয়ারম্যান মো.আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, চরফ্যাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন,চরফ্যাসন হাসপাতালের ডাক্তার শিশু বিশেষজ্ঞ অমিতাভ কুমার দে,চরফ্যাসন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আকতারুল আলম সামু, সিসিডি বাংলাদেশের যুগ্ন পরিচালক শাহানাজ পারভীন প্রমূখ।

শিশু সহিসংতা রোধে করণীয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ।

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন,চরফ্যাসন উপজেলার কর্মরত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সংবাদকর্মী, শিশু এ্কাডেমি ও শিল্পকলা একাডেমি প্রতিনিধি, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, নারী ও শিশু নিয়ে কর্মরত প্রতিনিধি এবং অভিভাবকবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিসিডি বাংলাদেশের কো-অডিনেটর মোসাঃ সামছুন্নাহার সুইটি।