শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

নড়াইলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রোগীকে মারধর আহত ১

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রোগীকে মারধর করেছে এক কর্মচারী। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঘটনাটি ঘটে।

অভিযুক্তের নাম আজিজুর রহমান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক পদে কর্মরত। ভুক্তভোগী নড়াইলের জয়পুর ইউপির চাচই গ্রামের বৃদ্ধ চা বিক্রেতা রাজ্জাক শিকদার ওরফে রাজা মিয়া বলেন, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলাম। পরিবারের সদস্যসহ সকালে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।

এ সময় জরুরি বিভাগ থেকে তাকে ডেঙ্গু পরীক্ষা করতে দেয়া হয়। পরীক্ষার প্রতিবেদন নিয়ে তিনি জরুরি বিভাগে কর্মরত ডা. ফাতেমা মেহেজাবিনের কাছে গেলে তিনি কয়েকটি ওষুধ লিখে দেন। লিখে দেয়া ওষুধগুলো বাইর থেকে কিনে আনতে বলেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফ্রি ওষুধ দেয়ার দাবি করি।

এ সময় জরুরি বিভাগে কর্মরত অফিস সহায়ক আজিজুর রহমান আমার সঙ্গে বাকবিতন্ডা করে। একপর্যায়ে সে কিল, ঘুষি, চড়, থাপ্পড় মেরে আমাকে আহত করে। তিনি আরো বলেন, শুধু তাই নয়, সে ব্যবস্থাপত্র ছিনিয়ে নেয়। মারধরের এক পর্যায়ে গুরুতর অসুস্থ পড়ি।

অবস্থা বেগতিক দেখে জরুরি বিভাগে কর্মরত ডা. ফাতেমা মেহেজাবিন দ্রুত হাসপাতালে ভর্তি করেন। আহতের স্ত্রী জলি খাতুন বলেন, চিকিৎসা নিতে এসে মারধরের শিকার হওয়া দুঃখজনক। এ ঘটনার সঠিক বিচার চাই।

অভিযুক্ত এমএলএসএস আজিজুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল মামুন বলেন, জরুরি বিভাগে কর্মরত ডা. ফাতেমা মেহেজাবিনের সঙ্গে যোগাযোগ করুন।