বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রাশিয়া থেকে সাইবার আক্রমণ ঠেকাতে যেকোনো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  রাশিয়া থেকে হওয়া সাইবার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন তিনি। এদিন এক ঘণ্টা টেলিফোনে কথা বলেন দুই নেতা।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর সংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি তার কাছে এটা পরিষ্কার করে বলেছি, যখন তার দেশের মাটি থেকে কোনো র‍্যানসমওয়্যার অপারেশন চালানো হবে এবং তাতে যদি রাষ্ট্রের মদদ না–ও থাকে, আমরা আশা করব, যথেষ্ট তথ্য দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হ্যাকারদের ব্যবহার করা সার্ভারে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাবে কি না, এমন প্রশ্নেরও ইতিবাচক জবাব দেন বাইডেন। তবে ফোনালাপের পর রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, যুক্তরাষ্ট্র সাইবার আক্রমণের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পুতিনের অফিস এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে অপরাধমূলক কার্যক্রম যৌথভাবে প্রতিরোধে প্রস্তুতি থাকা সত্ত্বেও গত মাসে যুক্তরাষ্ট্র থেকে কোনো সংশ্লিষ্ট অনুরোধ জানানো হয়নি।

বিবিসি জানিয়েছে, এ মাসে যুক্তরাষ্ট্রে একটি সাইবার আক্রমণের ঘটনায় ১ হাজার ৫০০ কোম্পানির সেবা বিঘ্নিত হয়।

গত মাসের সাইবার আক্রমণ নিয়ে রাশিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সাইবার হামলার মুখে আবার তারা আলোচনা করেছে। এর আগে গত মাসে জেনেভায় বাইডেন ও পুতিন বৈঠক করেন।