শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

তজুমদ্দিনে গাজাসহ আটক-৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ ৫ সেবনকারীকে আটক করেছে। আটককারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সর্দারের নেতৃত্বে পুলিশে একটি টিম রাত সাড়ে ১১ টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেলিমের বসত ঘর থেকে ১শত ৫০ গ্রাম গাজাসহ ৫ সেবনকারীকে আটক করেন। আটককৃতরা হলেন, সেলিম (৩৫), মোঃ সোহাগ (২৮), মোঃ সোহেল খান (২৬), মোঃ নিজাম উদ্দিন মিজান (৩৩), মোঃ ফরিদ উদ্দিন (৩২)। আটককৃতরা শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করেন, মামলা নং ০৩। পরে আসামীদেরকে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজাসহ ৫ আসামী আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।