বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত- ২

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকায় ট্রাকের চাপায় অটোরিক্সার ৫ যাত্রীর ৩জন নিহত ও ২জন মারাত্মক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা দেড়টায় অপর এক সড়ক দূর্ঘটনায় একই সড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় থোল্লা গ্রামের অটোচালক সোহেল’র শিশুপুত্র নিরব(৮) পিষ্ট হলে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

প্রথম দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা- সড়কের দেবীদ্বার চরবাকর এলাকার অটোব্রিক্স ফিল্ডের সামনে দূর্ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৩৪০০) ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকী ৩জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কুমেক হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত; বাচ্চুমিয়ার পুত্র আবুল কালাম(৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার(৩০) ও ছালিয়াকান্দি গ্রামের পিতা অজ্ঞাত, বাবুল মিয়া(৪০)। আহতরা হলেন, কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলাম’র ছেলে আজিজুল হক (১০) ও অটো রিক্সা চালক লিটন মিয়া, সে মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মৃত; বাচ্চু মিয়ার ছেলে।
নিহত আবুল কালাম’র ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় বাসায় বাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন, পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন। আমার তালতো ভাই অটোচালক লিটন, লিটনের স্ত্রি কামরুন্নাহার, লিটনের আত্মীয় আজিজুল হক, বন্ধু বাবুল মিয়া সহ বাড়িতে আসার পথে ওই দূঘটনায় পড়েন।

এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ পৃথক দু’টি সড়ক দূর্ঘটনার ৪জন নিহত ও ২জন আহত হওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, হঠাৎ সড়কে চাপ পড়েছে। ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রীজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সমস্ত পরিবহন পারপার হচ্ছে। দূর্ঘটনায় কবলিত দু’টি টাক ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।