বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালের বানারীপাড়ার মুজিব শতবর্ষের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ডেস্করিপোর্ট  ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষের বরিশালের বানারীপাড়া উপজেলার আলতা আবাসন এলাকার ঘরগুলো পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার।

সোমবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল সেখানকার ৮০টি ঘর পরিদর্শন করেন। এসময় বরিশাল -২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য শাহে আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন ২য় পর্যায়ে বরিশাল বিভাগে ভ‚মি ও গৃহহীন ৭ হাজার ১২৭ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ নতুন ঘর প্রদানের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব ঘর যারা পাবেন তাদের জন্য ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট এ ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানান সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট শুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসিনুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঘর পরিদর্শন শেষে বানারীপাড়া উপজেলার ইলুহার, উদয়কাঠী ও সৈয়দকাঠী ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।