বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

ডেস্করিপোর্ট  কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. ইউনুস নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

আটক মো. ইউনুস বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কচ্চপিয়া এলাকার রশিদ আহম্মদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে গোপন খবর আসে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার ক্রিনিশ ভাঙা মসজিদের পাশে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

এর ভিত্তিতে ওই এলাকায় মডেল থানা পুলিশের অপারেশন অফিসার খোরশেদের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. ইউনুসকে আটক করে।

পরে তার হেফাজতে থাকা ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।