বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

রাজারহাটে নলকূপের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

মাসুদ রানা রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি  রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অভিনব কায়দায় নলকূপের পানিতে চেতনা নাশক ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি করেছে প্রতারক চক্র। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে,সোমবার বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামের মোকলেছুর রহমান তার পরিবার সহ পার্শ্ববর্তী গ্রামে তাদের এক আত্মীয়ের মৃত্যু হলে সেখানে যান।

পরে সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে তারা গোপনে ওষুধ মেশানো নলকূপের পানি পান করে ঘুমিয়ে গেলে অচেতন হয়ে পড়েন। মোখলেছুরের বোন মাসুদা ইয়াছমিন ও নাতি মেহেদি হাসান পাশের কক্ষে ছিলেন। তারা সকালে ঘুম থেকে জেগে বাইরে থেকে তাদের রুমের দরজা বন্ধ দেখতে পেলে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে বাড়ি মালিক মোকলেছুরের স্ত্রী শেফালি বেগম জেগে উঠে দেখতে পান তার কক্ষের দরজা খোলা,আলমারী ও ড্রেসিংয়ের ড্রয়ার খোলা,পাশের কক্ষের দরজা বাইরে থেকে লাগানো এবং কাপড় চোপড় অগোছালো । পরে তারা দেখেন, আলমারীতে রাখা নগদ ১লক্ষ টাকা, ১ভরি গহনা এবং মূল্যবান কিছু কাপড় চুরি হয়ে গেছে।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে তিনি রাজারহাটবাসীকে নলকূপের পানি পান করার পূর্বে কিছুক্ষণ চাপ দিয়ে পানি ফেলে দেয়ারও পরামর্শ দেন।