শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৮
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ দিনে ১৪ লাখ টাকা জরিমানা

ভোলা প্রতিনিধি  ভোলায় কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে সড়কে বের হওয়ার অপরাধে ১৩ দিনে ১ হাজার ৬০৩ জনকে জরিমানা ও ৩৬ জনকে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ১৩ দিনে ভোলায় ৭ উপজেলায় ২০২টি কোর্টে ১ হাজার ৫২২টি মামলা হয়েছে।

১ জুলাই থেকে মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত এ জেল জরিমানা হয়। জেলায় এ পর্যন্ত মোট জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৪৫০ টাকা।

এদিকে কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে জেলার ৭ উপজেলায় আরো ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৭০ টি মামলায় ৯৫ জনকে ৪১ হাহার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শহরের গুরুত্বপ‚র্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট,এক্সিটিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
এদিকে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।