শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৭
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

শামীম আহমেদ  বরিশাল নগরীর বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত কামরুন্নাহার বেগম (৫৫) জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।

মৃতের পুত্র রায়হান আহমেদ ও কন্যা তাসমিন রাইন তিথি অভিযোগ করে বলেন, হোঁচট খেয়ে পরে গিয়ে আমাদের মা কামরুন্নাহারের হাত ও পায়ে আঘাত পান। গত ১৩ জুলাই নগরীর বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে মাকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় মায়ের হাত ও পা ভেঙে গেছে বলে চিহ্নিত করে ওইদিন রাতে অপারেশন করা হয়।

তারা আরও অভিযোগ করেন, বুধবার সকাল পর্যন্ত মা সুস্থ্য ছিলো। পরবর্তীতে একটি ইনজেকশন পুশ করার পর মা অস্থির হয়ে ওঠে। এরপর সকাল দশটার দিকে মা মৃত্যুরকোলে ঢলে পরেন। মৃতের ছেলে ও মেয়ের অভিযোগ, কর্মরত চিকিৎসক ডাঃ ফজলে রাব্বির ভুল চিকিৎসায় তাদের মা মারা গেছেন।

তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে ডাঃ ফজলে রাব্বি বলেন, ধারনা করা হচ্ছে হার্ট এ্যাটাক করে কামরুন্নাহার মারা গেছেন। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।