শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৫
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

গৌরনদীতে আট ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধার

শামীম আহমেদ  প্রায় আট ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় বুধবার দুপুরে থানায় গাঁজা চাষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার কেজি ওজনের তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছেন।

বুধবার দুপুরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শরিফাবাদ গ্রামের মৃত কাদের সিকদারের পুত্র আনিচ সিকদারের বসতঘরের পেছন থেকে প্রায় আট ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা চাষী আনিচ বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় থানার এসআই হারুন-অর রশিদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।